এপ্রিল ২১, ২০২৬

ইন্দোনেশিয়ায় বড় গ্যাসক্ষেত্রের সন্ধান

0
Untitled-2

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া এর উপকূলবর্তী এলাকায় একটি বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইতালির জ্বালানি কোম্পানি এনি।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, পূর্ব কালিমান্তান প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এ ক্ষেত্রটিতে প্রাথমিকভাবে প্রায় ১৪১ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুত রয়েছে। পাশাপাশি এখানে ৩০০ মিলিয়ন ব্যারেল কনডেনসেট বা তরল হাইড্রোকার্বনও পাওয়া যেতে পারে।

ইন্দোনেশিয়া সরকারের তথ্য অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এনি দেশটিতে তাদের গ্যাস উৎপাদন তিনগুণ বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে দেশটি নিজস্ব চাহিদার চেয়েও বেশি গ্যাস উৎপাদন করে থাকে।

প্রতিষ্ঠানটির হিসাব বলছে, ২০২৮ সালের মধ্যে তাদের দৈনিক উৎপাদন ৫৬ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং দুই বছর পর তা বেড়ে ৮৪ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনমিটারে উন্নীত হতে পারে। বর্তমানে উৎপাদন দৈনিক ১৭ থেকে ২০ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনমিটারের মধ্যে রয়েছে।

দেশটির জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাহলিল লাহাদালিয়া এই আবিষ্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার মতে, গ্যাসের পাশাপাশি ২০২৮ সালের মধ্যে প্রতিদিন প্রায় ৯০ হাজার ব্যারেল কনডেনসেট উৎপাদন সম্ভব হবে।

আরও বলা হয়েছে, ২০২৯ থেকে ২০৩০ সালের মধ্যে এই উৎপাদন বেড়ে প্রতিদিন প্রায় দেড় লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *