এপ্রিল ১৩, ২০২৬

নারায়ণপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

0
Untitled-4

নিজস্ব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিদাসপাড়া এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ শুক্কুর পাটোয়ারী।

ইফতার মাহফিলে নারায়ণপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল মজুমদারের সভাপ্রধানে এবং নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম কামালের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সদস্য জিএম খলিলুর রহমান, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. শামীম মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামান, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এসএম মোরশেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা দুলাল মিয়াজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন রুবেল, নারায়ণপুর পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলী আশ্রাফ মজুমদার, খাদেরগাঁও ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক দেলোয়ার হোসেন ডালিম, সদস্য সচিব কাউছার আহম্মেদ রনি, মালয়েশিয়া বিএনপি নেতা সেকান্তর পাটোয়ারী বাদল, নারায়ণপুর পৌর জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হাবিব মজুমদার, ছাত্রদল নেতা মাহিম মজুমদার, খায়ের মজুমদার, সাকিল মোল্লা, আতিক, মিশন, হান্নান মিয়াজীসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, হরিদাসপাড়া জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *