এপ্রিল ১২, ২০২৬

নেভেসের হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

0
Untitled-3

খেলাধুলা ডেস্ক:

ফরাসি লিগ ওয়ানে গোলবন্যায় ভেসেছে তুলুজ-পিএসজি ম্যাচ। পর্তুগিজ তরুণ তারকা হুয়াও নেভেসের দুর্দান্ত হ্যাটট্রিকে তুলুজকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই।

মাত্র ২০ বছর বয়সেই আলো ছড়াচ্ছেন নেভেস। ম্যাচের শুরুতে সাত মিনিটের ব্যবধানে দুটি অবিশ্বাস্য বাইসাইকেল কিকে জালে বল জড়ান তিনি। প্রথম গোল (৭ মিনিটে) আসে উসমান ডেম্বেলের পাস থেকে, আর দ্বিতীয়টি (১৪ মিনিটে) বানান ফাবিয়ান রুইজ। এর মাঝেই ৯ মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করলে ৩-০ তে এগিয়ে যায় পিএসজি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে তুলুজ কিছুটা ফিরে আসে। ৩৭ মিনিটে চার্লি ক্রেসওয়েল ব্যবধান কমালেও, বিরতির আগে ডেম্বেলে পেনাল্টি থেকে গোল করে আবারও ব্যবধান বাড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে (৫১ মিনিটে) আরেকটি পেনাল্টিতে গোল করে নিজের জোড়া পূর্ণ করেন ফরাসি উইঙ্গার।

তুলুজ যোগ করা সময়ে টানা দুটি পেনাল্টি পেলেও গোলরক্ষক লুকাস শেভালিয়ের দুর্দান্ত সেভে রুখে দেন সেগুলো। এরপর ৭৮ মিনিটে নেভেস টপ কর্নারে চমকপ্রদ শটে পূর্ণ করেন হ্যাটট্রিক।

শেষ মুহূর্তে স্বাগতিকরা আরও দুটি গোল তোলে। ৮৯ মিনিটে ইয়ান গবো এবং ৯১ মিনিটে আলেক্সিস ভোসাহর গোল ব্যবধান কমালেও জয় অনেক আগেই নিশ্চিত হয়ে যায় পিএসজির।

নতুন মৌসুমে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিলে, আর ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে আছে তুলুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *