মার্চ ২, ২০২৬
Untitled-3

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসি ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলবেন কি না—এ প্রশ্ন বহুদিনের। এবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানালেন, শতভাগ ফিট থাকলেই তাকে দেখা যেতে পারে পরবর্তী বিশ্বকাপে।

মেসি বলেন, “বিশ্বকাপে খেলা সবসময়ই অসাধারণ অভিজ্ঞতা। আমি থাকতে চাই, তবে শর্ত একটাই—আমি যেন পুরোপুরি ফিট থাকি এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা গতবার বিশ্বকাপ জিতেছি, আবার সেটি রক্ষা করার সুযোগ পাওয়া দারুণ হবে। আশা করি, সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দেবেন।”

২০২৫ মৌসুমে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন এমএলএস গোল্ডেন বুট। একইসঙ্গে এমএলএস এমভিপি পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন তিনি।

সম্প্রতি ইন্টার মিয়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেছেন মেসি, যা ২০২৮ মৌসুম পর্যন্ত বহাল থাকবে।

আগামী শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে প্লে-অফের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইন্টার মিয়ামি। প্রথম ম্যাচে মেসির জোড়া গোলে দলটি ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *